২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জেএসএস সভাপতি সন্তু লারমা

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা পুনরায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার রাঙামাটিতে তিন দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলনের শেষদিন ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রণতি বিকাশ চাকমা।

বিকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে একথা জানানো হয়।

সহ-সভাপতি পদে উষাতন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক পদে শক্তিপদ ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৩১ সদস্যের মধ্যে ২৯ সদস্যের নির্বাচন হয়েছে। বাকি দুটি সদস্যপদ শূন্য রাখা হয়েছে। পরবর্তীতে সুবিধামত সময়ে এ শূন্য পদ পূরণের জন্য জাতীয় সম্মেলন করে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে দায়িত্ব দেওয়া হবে।