চট্টগ্রামে পেট্রোল বোমায় হতাহতদের সহায়তা দিল জেলা প্রশাসন
বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলায় হতাহতদের অর্থ সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রোববার পেট্রোল বোমা হামলায় চার নিহত ব্যক্তির পরিবারের হাতে ও তিন আহত ব্যক্তির হাতে মোট ছয় লাখ টাকা তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহত চার জনকে এবং নিহতের পরিবারের উপস্থিত সদস্যদের এ অনুদান দেওয়া হয়।
পেট্রোল বোমা হামলায় নিহত আব্দুল মোতালেব, এনাম হোসেন, মোহাম্মদ রেদোয়ান এবং ইদ্রিসের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা দেয় জেলা প্রশাসন।
এছাড়া জেলা প্রশাসন পেট্রোল বোমায় আহত সাবেরকে এক লাখ টাকা এবং মো. সুমন ও মো. সেলিমকে নগদ পঞ্চাশ হাজার টাকা করে দেয়।
