২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অস্ত্রসহ ২ যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

এরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাহবুব হোসেনের ছেলে বাবু হোসেন (১৯) ও ছবির উদ্দিনের ছেলে রক্সি মিয়া (১৯)।

র‌্যাব-৫ এর জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, রোববার দুপুরে উপজেলার আটাপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়।

মেজর রহিম বলেন, ভারত সীমান্তবর্তী আটাপাড়া রেলগেট এলাকা থেকে মোটরসাইকেল করে হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিল বাবু ও রক্সি। খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাদের গতিরোধ করে।

পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও মাগাজিন উদ্ধার করা হয়।