২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাবেক ইউপি সদস্য খুন

পাবনার সাঁথিয়ায় একটি ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য খুন হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 01:53 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

নিহত মুকুল হোসেন (৪৮) নন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার সকালে নন্দনপুরে নিজের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সাঁথিয়া থানার ওসি সাহিদ মো. খান জানান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে পাশের একটি গ্রামে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন মুকুল। পরে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে তার লাশ পাওয়া গেছে।

“ভোররাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।