যশোরে অস্ত্র-গুলিসহ ৫ জন গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় একটি মাছের ঘের থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সেখানে অস্ত্র কেনাবেচা করছিল বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি শাহেদ আহমেদ জানান, শুক্রবার মধ্যরাতে ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ইছাপুর গ্রামের মহসিন আলি (৩৫), সফিকুল ইসলাম (৩০), কেনারুল ইসলাম (২৫), মোরতাজুল হক (২৭) ও আব্দুল কাদের (২৭)।
এএসপি শাহেদ বলেন, “স্থানীয় সোহাগ ও মাহাবুবের মালিকানাধীন মাছের ঘেরে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তিন জনের দেহ তল্লাশি করে তিনটি পিস্তল, ১৭টি গুলি, একটি ম্যাগাজিন ও পাঁচটি মোবাইল ফোন পাওয়া যায়।”
ধরার পর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাত ১০টার দিকে তাদের শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
তাদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে বলে পরিদর্শক আব্দুর রহিম জানিয়েছেন।
তবে এ ঘটনায় ঘের মালিক সোহাগ ও মাহাবুবের কোন সংশ্লিষ্টতা নেই বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
