২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রমৈত্রীর নতুন কমিটি

আবুল কালাম আজাদকে সভাপতি ও অর্ণব দেবনাথকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি হয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

সংগঠনের অষ্টাদশ সম্মেলনে ৬৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন হয় বলে শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৩ মার্চ থেকে ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রমৈত্রীর কাউন্সিল অধিবেশন হয়।

ছাত্রমৈত্রীর সদ্য বিদায়ী সভাপতি বাপ্পাদিত্য বসু নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০১২ সালের ২৩ মার্চে বাপ্পাদিত্য নেতৃত্বাধীন কমিটির যাত্রা শুরু হয়েছিল। তিন বছর পর নতুন কমিটি হল।