২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশবাহী পিকআপ খাদে, নিহত ২

গোপালগঞ্জ সদরে লাশবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো নয় জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শনিবার ভোরে উপজেলার কংশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার হাজি হাওলা গ্রামের ইছাক ব্যাপারীর মেয়ে রাহিলা খানম (২৫) ও  তার ফুফাতো বোন পারভীন ব্যাপারী (৩৫)।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, শুক্রবার রাতে খুলনার খালিশপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাদারীপুরের হাজি হাওলা গ্রামের ইছাক ব্যাপারী (৬৫)। তার লাশ  একটি পিকআপ ভ্যানে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল স্বজনরা। লাশবাহী গাড়িটি কংশুর এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে খাদে পড়ে পিকআপের ১২ আরোহী আহত হয়।

আহতদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।