২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নসিমন উল্টে চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত যান নসিমন উল্টে চালকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 02:06 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

নিহত রফিকুল মাতুব্বর (১৯) আলগি ইউনিয়নের বানিয়াচর গ্রামের ওদুদ মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা থানা ওসি নাজমুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বানিয়াচর গ্রামে এ দুর্ঘটনা হয়।

তিনি বলেন, “সকালে বানিয়াচর গ্রাম থেকে মালবোঝাই করে উপজেলা সদরে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ে নসিমনটি উল্টে যায়।

এ সময় স্থানীয়রা নসিমনের নিচ থেকে চালক রফিকুলকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”