২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে আগুন

ঢাকার সাভারে একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2015, 08:51 PM

Updated : 22 Aug 2022, 11:50 AM

বুধবার সন্ধ্যায় সাভারের বালিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বলিয়ারপুর এলাকায় মহাসড়কের পাশে রাখা  লাক্সারি পরিবহনের খালি একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থনকারীরা।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহম্মেদ।

এ সময় আগুন আতঙ্কে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল বলেও জানান ওসি মোতালেব।