হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ সদর উপজেলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়ায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে হবিগঞ্জগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে মর্গে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
