২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 06:43 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

নিহত মামুন মিয়ার (২৩) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গজারিয়ার ভবেরচর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, বুধবার ভোরে উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অ্যাম্বুলেন্স আরোহী।

সাইফুল বলেন, ভোরে নোয়াখালী হাসপাতাল থেকে রোগী ও তার স্বজনদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল এম আর সার্ভিসের অ্যাম্বুলেন্সটি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের সহকারী মামুন মারা যান।

দুর্ঘটনার পরপর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। পরে রোগীসহ আহতদের আরেকটি যানে করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।