২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কয়লাবাহী ট্রাকে আগুন

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে রাজশাহীর বিনোদপুর এলাকায় কয়লাবোঝাই একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে শিবির কর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 04:45 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নগরীর মতিহার থানার ওসি আব্দুর রউফ জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বিনোদপুরে গ্লোবাল ইউনিভার্সিটির সামনের রাস্তায় ওই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে কয়েকজন শিবির কর্মী একটি মিছিল নিয়ে এসে রাজশাহীগামী ওই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ কর্মকর্তা রউফ।