সাতক্ষীরায় বাঘ ও হরিণের চামড়াসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরার আশাশুনিতে বাঘ ও হরিণের চামড়াসহ তিনজকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে উপজেলার বুধহাটা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
এর হলেন- আশাশুনির দুর্গাপুর গ্রামের ইসমাইল মোড়ল (৩৫), দেবহাটার কড়া গ্রামের আবু ছালেক (৪২) ও খুলনার দাকোপের আমান উল্লাহ গাজী (২৫)।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ইনামুল আরিফ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে বুধহাটা বাজারের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।
এক পর্যায়ে একটি বাঘের ও চারটি হরিণের চামড়াসহ ওই তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
বিকালে এ ব্যাপারে র্যাবের ডিএডি নুরুল আমিন বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান র্যাব-৬ এর অধিনায়ক।
এর আগে গত ৫ ও ১৩ ফেব্রুয়ারি র্যাব সদস্যরা তালা ও কালিগঞ্জ উপজেলা থেকে বাঘ ও হরিণের চামড়া উদ্ধার করে।
