চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর সাজা
চট্টগ্রাম নগরীতে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল দেব (৩২) সাতকানিয়ার ফকির খিলের বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শাহ আমানত ব্রিজ এলাকায় বাস থেকে নামার পর দুই লিটার চোলাই মদসহ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন সোহেলকে দুই মাসের কারাদণ্ড দেন।
