২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলল শাহজালালের কেন্দ্রীয় গ্রন্থাগার

বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধে প্রায় মাসখানেক বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 04:54 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

পুরনো খবর:

অবরোধে বন্ধ শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

সোমবার সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সব বিভাগ খুলে দেওয়া হয়। খোলা রয়েছে পত্রিকা কক্ষ ও মুক্তিযুদ্ধ কর্নার। শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইও সংগ্রহ করতে দেখা গেছে।

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত ১৮ জানুয়ারি খুলে দেওয়া হয় ক্যাম্পাস। এরপর বিএনপির লাগাতার অবরোধের মধ্যে কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা, প্রত্যেকটি বিভাগের অফিস ও বিভিন্ন প্রশাসনিক কাজ চললেও বন্ধ ছিল গ্রন্থাগার।

এ বিষয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে প্রধান গ্রন্থাগারিক আব্দুল হাই ছমেনীকে উদ্ধৃত করে বলা হয়,

অবরোধকারীদের ‘হুমকিতে’ গ্রন্থাগার বন্ধ রাখা হয়েছিল।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউ এইজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ ঘটনা জানতে পেরে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া ‘দূঃখ’ প্রকাশ করে প্রধান গ্রন্থাগারিককে গ্রন্থাগার খুলে দেওয়ার নির্দেশ দেন।

সহকারী গ্রন্থাগারিক জাকারিয়া বিশ্বাস বলেন, “সবকিছু আবার নতুন করে শুরু হয়েছে। গ্রন্থাগারের সব বিভাগ যথারীতি খুলেছে। শিক্ষার্থীরাও আসছে।