নোয়াখালীতে ডোবায় যুবকের লাশ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ (৩২) উদ্ধার করেছে পুলিশ।
সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল জানান, রোববার সকালে উপজেলার চিলনিয়া বাজারের কাছের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
"নিহতের গলায় রশি পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তফা।
