২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশে একজনের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসূল ইউনিয়নে একটি পাহাড়ের পাদদেশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 10:13 AM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সীতাকুণ্ড মডেল থানার এএসপি সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাহানাবাদ এলাকায় পাহাড়ের পাদদেশে তার লাশ পাওয়া যায়।

নিহত নুরুল ইসলাম (৪৫) ওই এলাকারই বাসিন্দা, যিনি গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

স্বামীর নিখোঁজের তথ্য জানিয়ে শুক্রবার বিকেলে তার স্ত্রী থানায় একটি জিডি করেছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাইফুল।

এর পরদিন সন্ধ্যায় জনবসতি থেকে দূরে একটি পাহাড়ের পাদদেশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

নিহতের শরীরের কয়েকটি জায়গায় ছিলে যাওয়ার দাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা বের করতে তদন্ত চলছে।