২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 11:56 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শনিবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের কাটিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- ফটিকছড়ি উপজেলার দাইনজুরি এলাকার ইয়াকুব আলীর ছেলে মো.ইদ্রিস (৬০) ও সোনামিয়ার ছেলে ওসমান গনি (৫৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে সড়কের কাটিরহাট এলাকায় হাটহাজারীগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।