ফেনীতে বিএনপি নেতা গ্রেপ্তার
বিএনপির ডাকা অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে ফেনী জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম জেলা বিএনপির দপ্তর সম্পাদক।
শুক্রবার রাতে জেলা শহরের রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে রাত ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা হামলা এবং হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে এই বিএনপি নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
