নীলক্ষেতে হাতবোমায় আহত ৫
বিএনপি জোটের অবরোধের মধ্যে একুশের প্রথম প্রহরের কয়েক ঘণ্টা আগে রাজধানীতে হাতবোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে নীলক্ষেত মোড়ে বিস্ফোরণে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাশেদুল (২০), মুসা (২৮), আবুল কালাম (৩৫), সুমন (২৫) ও রাকিব আহমেদ (২৫)।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতরা পায়ে স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন।
