উখিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পালংখালী থেকে ছয় হাজার ইয়াবা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম (২৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মধ্যম ফুলের ডেইল এলাকার মৃত ওমর আলীর ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে রহিমের কাছ থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার এবং তাকে আটক করা হয়।
পরে এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
