২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের অভিনন্দন খালেদা-রওশনের

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

“তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের ক্রিকেট দল বিশ্বকাপ ক্রিকেটে আগামী খেলাগুলোতে জয়ের এই ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে। তিনি বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।”

বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসরের প্রথম খেলায় বুধবার আফগানদের আফগানিস্তানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।  

বিজয়ী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে রওশন এরশাদ এক বিবৃতিতে বলেন, “শুধু আফগানিস্তান নয়, বাংলাদেশের টাইগাররা নিজেদের যোগ্যতা প্রমাণ করে এবারের বিশ্বকাপে সেরাটাই উপহার দেবে, এটাই সবার প্রত্যাশা।”

বাংলাদেশের এই বিজয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্রিকেটারদের অভিনন্দিত করেছেন।