‘মাদক বিক্রেতার’ হামলায় আহত ২ র্যাব
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় কথিত মাদক বিক্রেতাদের হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- র্যাব-৯ এর সদস্য এএসআই আসাদুজ্জামান ও নায়েক আনিস। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
র্যাবের বরাত দিয়ে ওসি শফিকুল জানান, মাদকের একটি চালান ধরতে সাদা পোশাকে জালালপুর যান এএসআই আসাদুজ্জামান ও নায়েক আনিস। তারা মাদকসহ এক বিক্রেতাকে আটকও করেন।
এ সময় ওই মাদক বিক্রেতার সহযোগীরা র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।
