পুরান ঢাকায় বাসে আগুন
বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে পুরান ঢাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাহাদুর শাহ পার্কের সামনে তানজিল পরিহবনের ওই বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে নেমে যায় দুর্বৃত্তরা।
আগুনে কেউ হতাহত হয়নি বলে নীলুফার জানিয়েছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভায়।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এতে দগ্ধ হয়ে এই পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ মারা গেছেন।
