ঝালকাঠীতে জামায়াত নেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় ঝালকাঠীর নলছিটি উপজেলা জামায়াতের আমির ফিরোজ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার সকালে উপজেলার মধ্য গোপালপুর গ্রামে ফিরোজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা চেয়ারম্যানের গাড়ি পোড়ানোর মামলায় মাওলানা ফিরোজকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ ফেব্রুয়ারি নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনূস লস্করের সরকারি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয় স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
ওই ঘটনায় করা মামলায় ফিরোজকে দুই নম্বর আসামি করা হয়, যিনি এতো দিন পলাতক ছিলেন।
জামায়াতের এই নেতার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার আরো অভিযোগ রয়েছে বলেও জানান মাকসুদ।
