২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে বিএফএর অনুদান

বিরোধী জোটের অবরোধ ও হরতালের মধ্যে পেট্রোল বোমায় দগ্ধদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে ২৫ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে দেখা করে চেক হস্তান্তর করেন বিএফএর চেয়ারম্যান কামরুল আশরাফ খান এমপি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, এই অর্থ দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমা হামলায় আহতদের চিকিৎসায় ব্যয় করা হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শওকত চৌধুরী এমপিসহ সমিতির অন্যা সদস্যরা উপস্থিত ছিলেন।

চলমান অবরোধ ও হরতালের সময় বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমায় শতাধিক নিরীহ মানুষ দগ্ধ হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে।