২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে বাজারে আগুন, দোকানির মৃত্যু

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে আগুন লেগে মো. রুবেল (২৬) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।  

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 11:15 AM

Updated : 25 Apr 2022, 01:01 PM

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা জানান, রোববার রাত ১টার দিকে বাজারের মসজিদ কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে চারটি বসতঘর ও তিনটি দোকান পুড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার পর দ্রুত তা দোকান ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে।

“ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও মুদি দোকানি রুবেল দোকানে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান।”  

জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।