চট্টগ্রামে রেল লাইনের পাশে পরিত্যক্ত পেট্রোল বোমা
চট্টগ্রামের দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেললাইনের পাশ থেকে ১২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রেললাইনের পাশে একটি বস্তার ভেতর থেকে এসব পেট্রোল বোমা উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজিবি ২৮ ব্যাটালিযানের উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেললাইনের পাশে কিছু সন্ত্রাসী চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনে অভিযান চালাবে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই।”
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও এসব পেট্রোল বোমা ফেলে যায়।
এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
