নাশকতার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ-হরতালে নাশকতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাজব আলী পিন্টু (৩৫) ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও কোতয়ালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রবিউল আরাফাত জানান।
কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসান জানান, রোববার দুপুরের পর পুরান ঢাকার জিন্দাবাজার এলাকার এক বাসা থেকে পিন্টুকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অন্তত দশটি মামলা রয়েছে বলে জানান ওসি।
