২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে টঙ্গীতে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 09:19 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জিয়া জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মরকুন দক্ষিণপাড়া রেলগেইট  এলাকায় শিল্পী আক্তার (৩০) ও বেলা ২টার দিকে মধুমিতা এলাকায় এনামুল হক (৩২) ট্রেনে কাটা পড়েন।

শিল্পীর বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার গোপালপুর গ্রামে এবং এনামুল ঠাকুরগাঁওয়ের ফুর্তিবাড়ি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

এনামুলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হলে ও শিল্পীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান এএসআই জিয়া।