২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 08:05 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার উপজেলার পেপুলিজোড় গ্রামের একটি গাছ থেকে আমজাদ আলীর (৩০) লাশটি পাওয়া যায়।

আমজাদ আলী গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর কালিতলা গ্রামের জামাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, আমজাদ শুক্রবার বিকালে পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের পগাইড় গ্রামে ফুফাতো বোনের মেয়ের বিয়েতে যান আমজাদ। পরে সেখান থেকে নিখোঁজ হন তিনি।

শনিবার সকালে পাশ্ববর্তী পেপুলিজোড় গ্রামের একটি শিমুল গাছে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। বেলা ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, নিহতের শরীরের আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। তবে শ্বাসরোধ করে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখাও হতে পারে বলে ধারণা করছে পুলিশ।