২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভটভটি-কর্ভাডভ্যান সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভটভটি ও কর্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার বেলা ১১টায় উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কেন্দুয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কবির হোসেন (২৮) ও একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গোলাকান্দাইল এলাকায় গাজীপুরগামী কর্ভাডভ্যানের সঙ্গে মদনপুরগামী ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটি আরোহী কবির হোসেন ও ইসমাইল মিয়া মারা যান।

ভটিভটি চালকসহ গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কর্ভাডভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।