২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পেট্রোল বোমা ও লোহার কাঁটা উদ্ধার

ফেনীতে তিনটি পেট্রোল বোমা ও মহাসড়কে নাশকতার কাজে ব্যবহৃত লোহার কাঁটা উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শুক্রবার বিকালে সদর উপজেলার দেবীপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ সকল সরঞ্জাম উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ।

ওই এলাকার পদুয়া দিঘীর পাড় কবরস্থান থেকে তিনটি পেট্রোল বোমা, একটি কন্টেইনারে প্রায় দুই লিটার পেট্রোল ও লোহার তৈরি কাঁটা (এঙ্গেল) উদ্ধার করা হয় বলে জানান তিনি।