ভোলায় ১১টি পেট্রোল বোমা উদ্ধার
ভোলা শহরে একটি ড্রেন থেকে ১১টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার ও ভোলা গোয়েন্দা পুলিশের ওসি হারুনর রশিদ জানান, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ শহরের পাঁচ তহবিল এলাকায় অভিযান চালায়।
ওই এলাকার ভোলা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি ড্রেনে ১১টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার জন্যে দুর্বৃত্তরা পেট্রোল বোমাগুলো রেখেছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানান তারা।
তবে, এর সঙ্গে কারা জড়িত এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি এ দুই কর্মকর্তা।
