বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু শনিবার
শান্তি, সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে শনিবার শুরু হচ্ছে হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরীর (কু. ছে. আ.) চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ।
থেকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষ সমবেত হতে শুরু করেছেন।
তিনি বলেন, উরশ শরীফের নিরাপত্তায় ৩ শতাধিক সিসি টিভি ক্যামেরা, ৩৬টি আর্চওয়ে, ৫ শতাধিক হ্যান্ড হেল্ড ম্যাটাল ডিটেক্টর ও সমসংখ্যক ওয়াকিটকি, ৪৮টি অবজারভেশন পোস্ট, ২ হাজার সার্চ লাইট রয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ৭৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
অগ্নিনির্বাপণে দমকল ইউনিট মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি।
শামিম হায়দার জানান, চার দিনের কর্মসূচিতে রয়েছে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহ্ফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিহত।
আগামী মঙ্গলবার (১৭ ফেবুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্বওলি কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরি মুনাজাতের মধ্যদিয়ে উরস শেষ হবে বলে জানান তিনি।
