২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা 

নিখোঁজের ১৬ ঘণ্টা পর গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

নিহত সুমনা আক্তার (৯) উপজেলার মুলাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং মুলাইদ গ্রামের আয়নাল হোসেনের মেয়ে।

শ্রীপুর থানার এসআই মো. সোহেল রানা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মুলাইদ গ্রামের একটি পেয়ারা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

"সুমনার শরীরের বিভিন্ন অংশে কামড় ও আঁচরের চিহ্ন রয়েছে এবং গায়ের জামা ছেঁড়া ছিল।

“দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ওই পেয়ারা বাগানে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহতের বাবার বরাত দিয়ে এসআই সোহেল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে জনৈক মকবুল হোসেনের বিয়ের ঘোড়ার গাড়ি দেখতে গিয়ে নিখোঁজ হয় সুমনা।

পরে শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের একটি পেয়ারা বাগানে স্থানীয়রা তার লাশ দেখে মেয়েটির স্বজনদের জানায় ও পুলিশে খবর দেয়।