কেরানীগঞ্জে ৪ ডাকাতকে গণপিটুনি
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ডাকাতি করার সময় চার জনকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার নামাবাড়ি রিভার ভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এরা হলেন- রিপন (১৬), ইমরান (১২), রুবেল (১৭) ও রাব্বি (১৪)।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে দুটি ছুরি ও দুটি চাকুসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
ওসি মজিবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে নামাবাড়ির নুর ইসলাম হাজীর ভাড়া বাড়ির ৫ম তলার সাইফুলের ফ্লাটে যায় ওই চারজন। তারা কলিংবেল চাপলে গৃহিনী দরজা খুললে অস্ত্রের মুখে জিম্মি করে ভেতরে ঢুকে ওয়ারড্রবের তালা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।
এ সময় ফ্লাটের অপর ভাড়াটিয়া বেরিয়ে এসে বাইরে থেকে ওই ফ্লাটের দরজায় তালা দিয়ে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে চার ডাকাতকে ধরে ফেলে।
