২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার ভোররাতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর বুরাইমিতে সোফা তৈরির একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে টাইমস অফ ওমান জানিয়েছে।

অগ্নিকাণ্ডে ছয় জনের মৃত্যু হয়েছে বলে সংবাদপত্রটির অনলাইন সংস্করণে বলা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, এর চারজন বাংলাদেশি।

নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

নিহতদের বাকি দুজন পাকিস্তানি। অগ্নিকাণ্ডে একজন আহতও হয়েছেন, তিনি কোন দেশের তা জানা যায়নি। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোফা তৈরির ওই একটি কারখানায় রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় এক কর্মকর্তা টাইমস অফ ওমানকে জানিয়েছেন।