২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার দুপুরে ফুলতলা এলাকায় শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনছার আলী (৬০) উপজেলার শ্রীফলকাটি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, দুপুরে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ফুলতলা এলাকায় সাইকেল আরোহী আনছার আলীকে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।