২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুদাসপুরে ট্রাকে অগ্নিসংযোগ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার ভোরে এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা জামায়াতের আমিরসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, মালামাল খালাস করে একটি ট্রাক ভোরে চাঁচকৈড় বাজারে দাঁড়ানো ছিল।

ওই সময় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উপজেলা জামায়াতে ইসলামের আমির আব্দুল খালেক ও বিএনপি নেতা নজমুল করিম।