২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা বন্ধের দাবি হিজরাদের

হরতার-অবরোধের নামে নাশকতা বন্ধের দাবিতে জয়পুরহাট শহরে মানববন্ধন করেছেন প্রায় দুইশ হিজরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 08:46 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

সোমবার বিকালে শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধনে তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, হিজরাদের স্থানীয় নেতৃ মালা, রিয়া, চামেলী প্রমুখ।

বক্তারা সরকারের প্রতি দেশে হরতাল-অবরোধসহ যেকোনো নাশকতা বন্ধের জন্য আইন করার আহবান জানান।