২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরকর্মী গ্রেপ্তার

গাইবান্ধা সদরে বোমা তৈরির সরঞ্জামসহ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 08:35 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

পুলিশ জানায়, সোমবার বিকালে শিবপুর বাজর থেকে তাসকিমুল স্বপনকে (২৩) গ্রেপ্তার করা হয়।

তাসকিমুল স্বপন উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভাজনের খামার গ্রামের আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা শিবিরের একজন সক্রিয় সদস্য বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ শিবপুর বাজারে স্বপনের নিজের দোকানে অভিযান চালিয়ে বারুদ, স্কচট্যাপ, লোহা, পেট্রোল, বোতল ও বোমা তৈরির বিভিন্ন উপাদানসহ তাকে গ্রেপ্তার করে।