২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর মাতুয়াইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 08:57 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

সোমবার ভোররাতে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কামরুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিএনপি জোটের অবরোধের মধ্যে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারান এই যুবক। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পৌনে ৫টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে জানতে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপকমিশনার (মিডিয়া) এ ব্যাপারে ব্রিফ করবেন।”

এর আগে গত রোববার যাত্রাবাড়ীর মোমেনবাগে পুলিশকে লক্ষ্য বোমা মারার সময় গুলিতে আহত হয়েছিলেন জাকির মিয়া নামে এক যুবক।

যাত্রাবাড়ীতে গত সপ্তাহে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক প্রাণ হারিয়েছিলেন। লক্ষ্মীপুরের বাসিন্দা ওই দুজন থাকতেন ঢাকার ফার্মগেইট এলাকায়।

পুরনো খবর:

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ‘বোমাবাজ’ আহত
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
মাতুয়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা লক্ষ্মীপুরের