যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ‘বোমাবাজ’ আহত
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের দিকে ‘বোমা ছোড়ার সময়’ গুলিতে এক যুবক আহত হয়েছেন।
রোববার দুপুরে যাত্রাবাড়ীর মোমেনবাগে এ ঘটনার পর জাকির মিয়া নামের ২৫ বছর বয়সী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই মো. রাসেল বলেন, “মোমেনবাগ সালাউদ্দিন স্কুলের সামনে জাকির হাতবোমা নিক্ষেপের সময় পুলিশ গুলি করে। এতে জাকিরের ডান হাঁটুতে গুলি লাগে।
তবে নিজেকে একজন টোকাই দাবি করে জাকির হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি পুলিশের দিকে কিছু নিক্ষেপ করেননি। ময়লার মধ্যে একটি বস্তু ‘কুড়িয়ে পাওয়ার পর’ পুলিশ তাকে গুলি করে।
সেটি বোমা ছিল কিনা- তা জানেন না বলেও তিনি দাবি করেছেন।
