২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষণাবর্হিভূত পণ্যসহ কর্ণফুলীতে নৌযান আটক

ঘোষণাবর্হিভূত পণ্যসহ চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে একটি মাছ ধরার নৌযান আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার বিকালে কর্ণফুলী নদী থেকে এএফভি সোহরাব নামের রিকন্ডিশন ফিশিং ভ্যাসেলটি আটক করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার শাহাদাত জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, ওই ট্রলারে অভিযান চালিয়ে সেখানে ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া গেছে। থাইল্যান্ড থেকে রিকন্ডিশন ভ্যাসেলটি কিনেছে আর আমিন অ্যান্ড ব্রাদার্স নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান।

আটক ভ্যাসেলটিকে বন্দরের ১১ নম্বর জেটিতে রাখা হয়েছে বলে জানান তিনি।

কাস্টমস কর্মকর্তা শাহাদাত জানান, ওই ভ্যাসেলটিতে ইলেকট্রনিকস পণ্য, বাথরুম ফিটিংস, ফার্নিচার, জেনারেটর ও টিভিসহ বিভিন্ন পণ্য রয়েছে, যেগুলো রাজস্ব প্রদানের আওতায় পড়ে।

ফিশিং ভ্যাসেলটিতে থাকা পণ্যগুলো গণনা করা হচ্ছে বলে তিনি জানান।