২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসে পেট্রোল বোমায় দগ্ধ ৩

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে এবার ময়মনসিংহ সদরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন তিন যাত্রী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 01:29 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় দগ্ধদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, মো. আলমগীর, নওশের আলী ও শহীদুল ইসলাম। তাদের সকলের বাড়ি ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের মুক্তাগাছাগামী একটি বাসকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।

এতে বাসের বেশ কয়েকটি আসন পুড়ে যায় এবং তিন যাত্রী দগ্ধ হন।

এর আগে শুক্র ও শনিবার পেট্রোল বোমায় গাইবান্ধা ও বরিশালে দগ্ধ হয়ে মারা যান ১০ জন। এর মাঝেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও এর যাত্রী পেট্রোল বোমায় আক্রান্তের খবর মিলেছে।

রাজধানীতে তেজগাঁওয়ে শনিবার রাতে বাসে পেট্রোল বোমায় আহত হয়েছেন এক যুবক; বগুড়ায় ট্রাকে একই ধরনের হামলায় দগ্ধ হয়েছেন তিন জন।

পুরনো খবর:

চুয়াডাঙ্গায় দুটি বাসে আগুন
তেজগাঁওয়ে বাসে পেট্রোল বোমা, যুবক দগ্ধ
বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৩