২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে বাসে পেট্রোল বোমা, যুবক দগ্ধ

বিএনপি জোটের অবরোধের মধ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাসে নিক্ষেপ করা পেট্রল বোমায় দগ্ধ হয়ে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

তার নাম মো. রিপন (১৮)।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “শনিবার রাত ৯টার দিকে দুই পা ও পিঠ ঝলসানো অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে কয়েকজন লোক। তার শরীরের পাঁচ ভাগ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

শনিবার রাত সাড়ে সাড়ে ৮টায় তেজগাঁওয়ের তিব্বত মোড়ে দুর্বৃত্তরা বাসে পেট্রল বোমা ছুড়লে রিপন দগ্ধ হন।

রিপনের বাবার নাম নাসির গাজী। মতিঝিলের ফকিরাপুলের গরমপানি এলাকায় তাদের বাসা।

দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন সরকার বলেন, “তেজগাঁওয়ের তিব্বত মোড়ে স্কাইলাইন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয় দুর্বৃত্তরা।”