লক্ষ্মীপুরে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবর হোসেন (২৩) পূর্ব দিঘলী গ্রামের মফিজ উল্লাহর ছেলে এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানান সদর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উল্লাহ।
লক্ষ্মীপুর পুলিশের এএসপি (সার্কেল) নাসিম জানান, সন্ধ্যায় দিঘলী বাজার থেকে কযেকজন যুবক বাবরকে ডেকে দূর্গাপুর নিয়ে যায়। পরে সেখানে একটি ঘরে নিয়ে তাকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মাদক ব্যবসা নিয়ে কোন্দলের জের ধরে বাবর হোসেন নিহত হয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।
