২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িতে হাতবোমা নিক্ষেপ, যুবক আহত

চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড় এলাকায় ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 10:46 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শনিবার রাত ৮টার দিকে সড়কে ককটেল বিস্ফোরণে আহত হন মো. আবদুল কাদের (২৮)।

আবদুল কাদের নগরীর হামজারবাগ এলাকায় থাকেন। তিনি রাউজান উপজেলার সুলতানপুর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদের নিউ মার্কেট এলাকার টেকভ্যালি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

“অফিস থেকে বেরিয়ে তিন নম্বর রুটের গাড়িতে ওঠার সময় তার ঠিক পেছনে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় তিনি পায়ে আঘাত পান।”

পরে রাত ৮টা ২০ মিনিটে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।