২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকলিয়ায় রিকশা চালক খুন

চট্টগ্রামের বাকলিয়ায় এক রিকশা চালকের লাশ পাওয়া গেছে, রিকশা ছিনতাইয়ের জন্য যাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 03:19 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

নিহত নুরুল আজিম (৩০) তুলাতলী এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের ঈদগাঁ এলাকায়।

বাকালিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার সকালে কল্পলোক আবাসিক এলাকা থেকে পুলিশ আজিমের লাশ উদ্ধার করে।

“তার ঘাড়ে ও পিঠের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার রিকশাটির কোনো খোঁজ আমরা পাইনি।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার রাতে আজিম রিকশা নিয়ে বাসা থেকে বের হন। 

সকালে লাশ উদ্ধারের পর এলাকায় খোঁজ খবর নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।